প্রশাসক
মো: আফজাল হোসেন খান পলাশ
প্রশাসক
জেলা পরিষদ
ফরিদপুর ।
মোবাইল নংঃ ০১৭১১-১৭৬৪৫৫
ফোনঃ ০২৪৭৮৮০১০৩০ ( অফিস )
ই-মেইলঃ faridpurzp@gmail.com
বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখঃ ৩১.০৩.২০২৬ ইং
———————————-x————————————
আফজাল হোসেন খান পলাশ-এর রয়েছে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তিনি ১৯৮৩ সালে জেলা ছাত্র দলের সদস্য, ১৯৮৪ সালে শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক, ১৯৮৮ সালে রুকসু’র নির্বাচিত জি.এস, ১৯৯০ সালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯২ সালে জেলা ছাত্রদলের সভাপতি, ২০০১ সালে জেলা যুবদলের সহ-সভাপতি, ২০১২ সালে জেলা যুবদলের সভাপতি এবং বর্তমানে ফরিদপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। তাঁর ৪২ বছরের রাজনৈতিক জীবনে দলকে সুসংগঠিত করতে হামলা-মামলা জেল-জুলুমের কথা না ভেবে, মৃত্যুর ভয় অপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় রাজপথে থেকেছেন। তাঁর পিতার নাম মোঃ আমজাদ হোসেন এবং মাতার নাম বেগম আমেনা খাতুন। স্থায়ী ও বর্তমান ঠিকানা-হোল্ডিং নং ১৭০, রকিবউদ্দীন সড়ক, ২ নং হাবেলী গোপালপুর, ফরিদপুর সদর, ফরিদপুর। ৩১ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়, জেলা পরিষদ শাখা-এর এক প্রজ্ঞাপনে জনাব আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি সপ্তম। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত হাসি-খুশি ও উদারচেতা মানুষ। তিনি সাদা-মাট জীবনযাপনে অভ্যস্ত। বাংলাদেশ সরকার জেলা পরিষদের প্রশাসক হিসেবে যে দায়িত্ব প্রদান করায়, সততার সাথে দায়িত্ব পালনে তিনি সকলের কাছে দোআ চেয়েছেন।
কেন্দ্রীয় ই-সেবা
গুরুত্বপূর্ণ লিংক
মোট পরিদর্শক





Visit Today : 78 |
Visit Yesterday : 156 |
This Month : 2569 |
Total Visit : 79244 |
Total Hits : 277281 |

Visit Today : 78
Visit Yesterday : 156
This Month : 2569
Total Visit : 79244
Total Hits : 277281